১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭
বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ বুধবার ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করায় এএসআই খায়রুল ইসলামকে টাকার মালায় পুরস্কৃত করেছেন থানার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা।
গোপন সংবাদের ভিত্তিতে এএসআই খায়রুল ইসলাম আট শাহিন খান (৩০) ও রিপন চৌকিদার (২১) কে আটক করে। আটক দুজনের একজন যশোর কোতয়ালী থানার কচুয়া এলাকার বাসিন্দা কাদের খানের পুত্র শাহিন খান পেশায় একজন মাদক ব্যবসায়ী। অপর ব্যক্তি রিপন চৌকিদার বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বাদশা চৌকিদারের পুত্র।
শাহিন খান সকালে ঢাকা-মোরেলগঞ্জগামী যাত্রীবাহী ফালগুনী পরিবহনে ব্যাগে ভর্তি গাঁজা নিয়ে বারইখালী ষ্টিল ব্রিজের মুরাদের পেট্রোলের দোকানের সামনে নামে। ওখান থেকে সে রিপন চৌকিদারের ভাড়ার মোটরসাইকেলযোগে শরণখোলার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পুলিশের এএসআই খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে।
এএসআই খায়রুল ইসলামের এ সাফল্যে সকল পুলিশকে উৎসাহিত করতে থানা অফিসার ইন চার্জসহ অন্যান্য কর্মকর্তারা তাকে টাকার মালা দিয়ে পুরস্কৃত করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D