৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪
দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ২৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা এতদিন এক হাজার ৪০৪ টাকায় বিক্রি হয়ে আসছিল।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে বিইআরসি। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ টাকা ৪০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৫ টাকা ৫৭ পয়সায় সমন্বয় করা হয়েছে। মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৫ টাকা ৬৭ পয়সায় সমন্বয় করা হয়েছে।
এর আগে, গত নভেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩৮১ টাকা নির্ধারণ করা হয়। ডিসেম্বর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪০৪ টাকা নির্ধারণ করে বিইআরসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D