৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩
২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। শিগগিরই ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে প্রকৌশল গুচ্ছের উপাচার্যদের সমন্বয়ে গঠিত অ্যাডমিশন অ্যাডভাইজরি কমিটি এবং সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। গুচ্ছভুক্ত বাকি দুই বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল জানান, আগামী ৪ মার্চ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামীতে আরেকটি সভা করে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D