দরিদ্র পরিবারের ঘর নির্মাণের জন্য লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার অনুদান প্রদান

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩

দরিদ্র পরিবারের ঘর নির্মাণের জন্য লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার অনুদান প্রদান

দরিদ্র পরিবারের ঘর নির্মাণের জন্য লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে গতকাল লায়ন্স শিশু হাসপাতালের কনফারেন্স হলরুমে প্রধান অতিথি ডিস্ট্রিক ৩১৫’র গভর্নর লুৎফুর রহমান এমজিএফ ও লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী দরিদ্র ছায়া বেগমের হাতে নগদ এক লক্ষ টাকার চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ডাইরেক্টর লায়ন নাজনিন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন আছমা কামরান, লায়ন বিলকিস নূর, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা, লায়ন সাবিনা সুলতানা, ক্লাব সেক্রেটারী লায়ন সানজিদা খানম, ট্রেজারার লায়ন শ্যামলী দাশ, লায়ন সেলিনা বাছিত, লায়ন শামিমা আক্তার ঝিনু, লায়ন সাকেরা সুলতানা জান্নাত প্রমুখ।
অনুদান প্রদান অনুষ্ঠানে ডিস্ট্রিক গভর্নর লুৎফুর রহমান এমজিএফ বলেন, লায়ন্স ক্লাবগুলো মানবিক দিক বিবেচনা করে কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা সহ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে লায়নবৃন্দের ভূমিকা রয়েছে। এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র পক্ষ থেকে হত দরিদ্র ছায়া বেগমকে বসত ঘর নির্মাণের জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছে। যা নিঃসন্দেহে প্রশংসীয় মানবিক কাজ। তিনি এই ক্লাবের মত অন্যান্য ক্লাবগুলোকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।