সিলেটে ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

সিলেটে ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিলেট নগরীর চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসার সামনে ফুটপাত থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানাধীন শাহজালাল তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ।

তিনি বলেন- লাশটি অজ্ঞাত এক পুরুষের। বয়স আনুমানিক ৫০ বছর হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। স্থানীয়রা বলেছেন- ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় এই এলাকায় ঘুরাফেরা করতেন। লাশটির পরিচয় শনাক্তকরণে কাজ করছে সংশ্লিষ্টরা। বর্তমানে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের ময়না তদন্ত করা হবে।