শাবির ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে’ কক্ষ বরাদ্দ ৫ নভেম্বর

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৩

শাবির ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে’ কক্ষ বরাদ্দ ৫ নভেম্বর

আগামী ৫ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ভর্তিকৃত ছাত্রীদের কক্ষ বরাদ্দ দিবে হল কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে এক ‘বিশেষ বিজ্ঞপ্তিতে’ এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।  এতে বলা হয়, ৫ নভেম্বর রবিবার  হল অফিস থেকে ছাত্রীদের নিজ কক্ষ নম্বর সংগ্রহ করতে হবে । যেখানে চারজনের একটা গ্রুপ করে কক্ষ বরাদ্দ নিতে হবে।