হরতালের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে মধ্যনগর উপজেলা আ,লীগ

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

হরতালের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে মধ্যনগর উপজেলা আ,লীগ

সুনামগঞ্জের মধ্যনগরে দেশব্যপী চলমান ৭২ ঘন্টার হরতাল-অবরোধের নামে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নৌযাত্রা, উন্নয়ন এবং শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(০১ নভেম্বর) দুপুর ২টায় মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় সামনের রাস্তা থেকে হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে একটি বিশাল মিছিল  মধ্যনগর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে পরিণত হয়।

মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খসরু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, যুবলীগ নেতা সাইদুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিউটন সরকার, উপ শিক্ষা ও ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক জহির রায়হান, ছাত্রলীগ নেতা আমিনুল রেজা জনি প্রমূখ।

এ সময় বক্তারা হরতাল-অবরোধের নামে বিএনপি-জামাতের সৃষ্ট সন্ত্রাসী কর্মকান্ড, গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নি সংযোগ, পুলিশ প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।