জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জের জগন্নাথপুরে মালবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মাসুদ খান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শাহারপাড়া নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রাম এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

এসময় ইটভর্তি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মাসুদ খান পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর সড়কে তার নিথর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে।