২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মোগলাবাজার থানাধীন পানিগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: হারুন মিয়া (৫৩) উপজেলার উলালমহল গ্রামের মৃত আত্তর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাইন উদ্দিন জানান- হারুন মিয়া পানিগাঁওয়ের মশকুর আহমদ নামের একজনের ঘরে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D