২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩
সিলেটে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতারকৃত সিলেট সিটি করপোরেশনের ৪ কর্মচারী পুলিশি জিজ্ঞাসাবাদে অপহরণের অপরাধ স্বীকার করলেও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়নি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে ফের তাদের কারাগারে প্রেরণ করা হয় আদালতের নির্দেশে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
মামলার অভিযোগ, গত ১৩ অক্টোবর মাহফুজ আহমদ (৩০) নামের এক যুবককে দিনদুপুরে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে সিলেট সিটি করপোরেশনের চার কর্মচারী। এ ঘটনায় গ্রেফতার হয় সিলেট নগরের উপহশর এলাকার শাহরিয়ার আহমদ (২৪), চারাদিঘীরপাড় এলাকার রাজা মিয়া (২৫), জিন্দাবাজার মিতালী ম্যানশন এলাকার সিয়াম আহমদ (২৫) ও সদর উপজেলার খাদিমনগর এলাকার তারেক আহমদ (২৫)।
তাদের গ্রেফতারের পর অপহৃত মাহফুজ আহমদকে উদ্ধার করে পুলিশ। মাহফুজের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামে।
পুলিশ অপহৃত ও অপহরণকারীদের গ্রেফতারের পর জানায়, ১৩ অক্টোবর বিকালে ডিবি পরিচয়ে নগরের কোর্ট পয়েন্ট সংলগ্ন মধুবন মার্কেটের সামনে থেকে মাহফুজ আহমদকে উঠিয়ে নেওয়া হয়। তাকে নিয়ে যাওয়া হয় নগরের দক্ষিণ সুরমার পারাইরচক সিসিকের ডাম্পিং ইয়ার্ডে। সেখানে হাত-পা বেঁধে ময়লার ভাগাড়ে ফেলে রেখে মারধরও করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে মাহফুজের বন্ধু-বান্ধব ও স্বজনদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়।
অপহরণের ঘটনায় পরদিন ১৪ অক্টোবর বিকালে মাহফুজের ভাই পারভেজ আহমদ (৩৪) বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ এনে মামলা করেন। মামলার পর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D