সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যানব হলেন এলিম

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যানব হলেন এলিম

এবার সিলেট বিভাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

রোববার (১৫ অক্টোবর) সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী তার হাতে সনদ ও পদক তুলে দেন। এর আগে তিনি সিলেট জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের লক্ষে প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এলিম চৌধুরী। এর আগে ১ অক্টোবর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। পরপর দুইবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উৎফুল্ল তিনি।

এলিম চৌধুরী গত বছরের ১৫ জুন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪৯ হাজার ৯২০ ভোটে নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে তিনি সামাজিক কাজ আরও বিস্তৃত হয়। তিনি সামাজিক কাজের পাশাপাশি উপজেলাকে ইংরেজি শিক্ষার আওতায় আনার জন্য কাজ করছেন। বর্তমানে গোলাপগঞ্জ উপ‌জেলায় ইং‌রেজী শিক্ষা প্রসা‌রের লক্ষে তার পৃষ্ট‌পোষকতায় উপ‌জেলার ১১টি ইউনিয়নে আ‌রিফ ইকবাল ভোকাবুলারী ক‌ম্পি‌টিশনের আয়োজন করেন। এ বিষয়ে তিনি বলেন শিক্ষার উন্নয়‌ন সকল‌কে কাজ কর‌তে হ‌বে। আ‌মি সেটাকে আন্দোলন হি‌সে‌বে দেখ‌ছি। এই আ‌ন্দোল‌নে সকল‌কে এ‌গি‌য়ে আস‌তে হ‌বে।

উপজেলা চেয়ারম্যান ছাড়াও তিনি সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ স্কাউটস জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্কাউটস্ সিলেট অঞ্চলের সহসভাপতি ও আতহারিয়া স্কুল অ্যান্ড কলেজ গোলাপগঞ্জের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

দেশ বিদেশের ব্যবসায়ও তিনি একজন সফল ব্যবসায়ী। তিনি কর্ণফুলী পাওয়ার প্লান্টের চেয়ারম্যান, বারাকা সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টিজ বোর্ডের সদস্য ও বাংলাদেশ ইনডিপেডেন্ট পাওয়ার প্রডিউসারস্ এসোসিয়েশনের (বিপ্পা) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।