২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সিলেট মিলেনিয়াম মার্কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ২১মিনিট থেকে ১০টা ৩৫ মিনিটের ভেতরে মার্কেটের দুটি মোবাইলের দোকানে এই চুরির ঘটনা ঘটে।
এসময় চোরেরা দোকানের তালা খুলে প্রবেশ করে বেশ কিছু মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা আবার দোকানের সাটারে নতুন করে তালা দিয়ে যায়।
জানা যায়, সিলেট মহানগরীর জিন্দাবাজারের সিলেট মিলেনিয়াম মার্কেটে মোবি হাট ও সেল টেক ফোনের দোকানে সোমবার সকালে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মাত্র পনের মিনিটের মধ্যেই চোরেরা মার্কেটের ওই দুই দোকান থেকে নগদ ৫ লাখ টাকাসহ এক দোকানে থাকা ২৩৬টি মোবাইল ফোন ও ওপর দোকানে ১০৬টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
চুরির বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ডিবির টিম রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D