২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩
সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট সংলগ্ন ক্যাফে-২০০০ নামক রেস্টুরেন্টের সামন থেকে মোটরসাইকেলসহ ঐ চোরকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৭।
আটককৃত মোটরসাইকেল চোরের নাম মো. মোস্তাফিজুর রহমান সোহাগ (১৯)। সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মিরধারপুর গ্রামের উস্তাদ আলীর ছেলে।
এপিবিএন-৭ এর মিডিয়া সেল জানায়, সোহাগ সিলেটের মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। আটককালে তার কাছ থেকে ইয়ামাহা কোম্পানির ১৫৫ সিসির আর-১৫ মডেলের একটি চোরাই মোটরসাইকেল (সিলেট ল-১২-০৮৯৩) উদ্ধার করা হয়। পরে সোহাগকে দক্ষিণসুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এপিবিএন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D