সিলেটে পিকআপ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

সিলেটে পিকআপ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় পানবাহী পিকআপ থেকে ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে কাজীরবাজার সেতুর দক্ষিণ প্রান্তে এই দূর্ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ মিয়া (৩৫) সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার জায়ফরপুর গ্রামের ওসমান মিয়ার পুত্র।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমার কদমতলি থেকে পান বোঝাই করে একটি পিকআপ (নং সিলেট মেট্টো ন-১১-১৮৪৫) কাজিরবাজারে আসছিলো। পিকআপটি কাজীরবাজার সেতুর দক্ষিণ প্রান্তে আসামাত্র সড়কের উপর থাকা ক্রসিং বারে লেগে সবুজ পিকআপ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পিকআপের চালক ও পথচারীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, সবুজ সেই পিকআপে পান ভর্তি ও নামিয়ে দেওয়ার চুক্তি করেছিলেন। তাই কদমতলি থেকে তিনি পিকআপের উপরে করে কাজিরবাজার আসছিলেন। পথিমধ্যে দূর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।

লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। তিনি জানান, এবিষয়ে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট