১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
জরুরিসেবা নাম্বার ৯৯৯-এ কল করে অবগত করলে পুলিশে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে। ঘটনাটি সিলেটের গোলাপগঞ্জে। সোমবার দিবাগত (২৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রাম থেকে এ যুবককে আটক করা হয়।
আটক যুবক জুয়েল আহমদ (২৮) এ গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।
জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান- অভিযুক্ত জুয়েল আহমদ তার শয়নকক্ষে থাকা টেলিভিশন স্ট্যান্ডের ভেতরে পলিথিনে মুড়িয়ে একটি পিস্তল রেখেছিলো। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি জব্দ করে এবং জুয়েলকে আটক করে।
পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D