সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা মাছুমের সয্যাপাশে বিএনপি নেতৃবৃন্দ

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা মাছুমের সয্যাপাশে বিএনপি নেতৃবৃন্দ

 


সড়ক দুর্ঘটনায় আহত সিলেট জেলা যুবদল নেতা ও ৩৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য মাসুদ আলী মাসুমকে দেখতে যান বিএনপি নেতা, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ। চিকিৎসা শেষে নিজ বাড়িতে অবস্থানরত মাসুদ আলী মাসুমকে দেখতে গিয়ে তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন চেয়ারম্যান মহোদয়।


এ সময় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মকবুল আলী, আনোয়ার হোসেন আনু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফয়জু, ৩৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ফখরুদ্দিন আহমদ পংকি, সদস্য শাহ আলম, মোঃ সাইফুল ইসলাম, মীর কয়েছ, মীর মোঃ মুক্তার আলী শুভ, জয়নাল আহমদ, এনামুল কবির চৌধুরী সোহেল, মিজানুর রহমান মিজান, গিয়াস উদ্দিন, শিপার তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এদিকে মাসুদ আলী মাসুমের দুর্ঘটনার খবর শুনে বিশেষভাবে মুঠো ফোনের মাধ্যমে খোঁজ খবর নিচ্ছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।


পাশাপাশি সুদূর যুক্তরাষ্ট্র থেকে একাধিকবার মাসুদ আলী মাসুমকে ফোন দিয়ে খোঁজখবর দিচ্ছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাজহারুল ইসলাম ডালিম।



সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট