সরকার টার্গেট করে মিথ্যা মামলায় সাজা দিতে শুরু করেছে : মির্জা ফখরুল

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩

সরকার টার্গেট করে মিথ্যা মামলায় সাজা দিতে শুরু করেছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা বর্তমান শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকেই সরকার টার্গেট করে মিথ্যা মামলায় সাজা দিতে শুরু করেছে।’

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
‘বর্তমান প্রতিহিংসাপরায়ণ, স্বেচ্ছাচারী ও কতৃর্ত্ববাদী সরকার ভিন্ন মতের মানুষের নামে দায়েরকৃত মিথ্যা ও গায়েবি মামলায় কারাদণ্ড প্রদানের ধারাবাহিকতায়

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান এবং অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিন যখন মানুষের অধিকার নিয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছেন এবং যখন তাদের এই কাজ বাংলাদেশের মানুষের মনে ইতিবাচক ভূমিকা রাখছে ঠিক তখনই তাদের বানোয়াট মামলায় দু’বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হলো। আদিলুর রহমান এবং এ এস এম নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে বাংলাদেশে মানবাধিকার রক্ষার জন্য কাজ করে আসছেন এবং সরকারের মানবাধিকার হরণের ঘটনাগুলোকে দেশে-বিদেশে তুলে ধরে জনগণের পক্ষে কাজ করছেন। এ ধরনের মামলা নিঃসন্দেহে একটি অলীক কাহিনী।’’

বিএনপি মহাসচিব বলেন, ‘আদিলুর রহমান খান এবং এ এস এম নাসির উদ্দিন মানুষের অধিকার নিয়ে কথা বলেন, আর এ জন্যই তারা বর্তমান সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলায় দেয়া ফরমায়েশি রায়ে প্রমাণিত হয় যে বর্তমান সরকার বিচার বিভাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। জনগণ এই রায়কে প্রত্যাখান করেছে। আদিলুর রহমান খান এবং এ এস এম নাসির উদ্দিনের দু’বছর করে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদানের তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

অবিলম্বে এ মামলা প্রত্যাহারের পাশাপাশি তাদের সাজা বাতিলের জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘জনগণ সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় সংকল্প নিয়ে রাজপথে নেমে এসেছে। যত চক্রান্ত ও ষড়যন্ত্র করা হোক না কেন, জনগণ আর ভোটারবিহীন তামাশার নির্বাচন করতে দেবে না। সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করবে জনগণ।’


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট