১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৭
কুষ্টিয়া : ‘আমরা এখনো বিপদমুক্ত নই। কারণ এখনো জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক খালেদা জিয়া আত্মসমর্পণ করেনি। তাই বাংলাদেশ এখনো নিরাপদ হয়নি।’ বলেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।
শুক্রবার মিরপুর উপজেলা জাসদ অফিস প্রাঙ্গণে লুৎফর রহমান সাবু হত্যাকাণ্ড, জাসদ নেতা মশিউর রহমান মিলনের বাড়ি ও জাসদ কার্যালয়ে অগ্নিসংযোগ এর প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে আয়োজিত সভায় একথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, এখনো জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক খালেদা জিয়া আত্মসমর্পণ করেনি। এরকম একটি পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং জাসদের মাঝে যারা বিভেদ তৈরি করতে চাচ্ছে তারা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে।’
কুষ্টিয়ার মিরপর ও ভেড়ামারা আওয়ামী লীগে বিএনপির এজেন্ট রয়েছে দাবি করে তিনি বলেন, ‘মিরপুর ও ভেড়ামারায় একটা গোষ্ঠী রয়েছে যারা জয় বাংলা ধানের শীষ। দিনে আওয়ামী লীগ, রাতে পুরান চেহারা। এখানে আওয়ামীলীগ ও জাসদের বিভেদ সৃষ্টিকারী উস্কানী দাতারা আসলে বিএনপি জামাতের এজেন্ট।’
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘মিরপুর উপজেলার শীর্ষ আওয়ামী লীগ নেতৃত্বের সামনে বিএনপি-জামাত থেকে যোগদানকারী আওয়ামী লীগের নব্যকর্মীরা বিএনপি-জামাতের দুস্কৃতিকারীরা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এ আক্রমণ চালিয়েছে। এ ঘটনায় দলের তরফ থেকে দুইটি মামলা করা হবে এবং তদন্ত করে যারা জড়িত হয় তাদেরকে আইনের আওতায় আনতে হবে।’
জাসদ নেতাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাতে জাসদ সভাপতি ইনু বলেন, ‘শত উস্কানির মধ্যেও প্রত্যেক জাসদকর্মীদের মাথা ঠান্ডা রেখে শান্ত থাকতে হবে। কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না এবং প্রশাসনকে সহযোগিতা করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যে বিস্ময়কর উন্নয়নের ধারা চলছে, জঙ্গি সন্ত্রাসীদের দমনের ঘটনা ঘটছে তেমন একটা পরিস্থিতিতে ঐক্য বজায় রেখে শান্ত থাকতে হবে।’
আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা জাসদের সভপতি হাজি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D