১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১১৪০ টাকা

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১১৪০ টাকা

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ৯৯৯ টাকায় বিক্রি হয়ে আসছিল।

বুধবার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এলপিজির নতুন এ দাম ঘোষণা করে।

এতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৯১ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৫২ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট