৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৩
সিলেট তারুণ্যের সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে হেলিকাপ্টার যোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সোমবার (১০ জুলাই) বিকেল তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়।
বিএনপির তিন সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে রোববার (৯ জুলাই) বিকেলে ৩টায় ‘তারুণ্যের সমাবেশ’ এ তিনি অসুস্থ হয়ে পড়েন। ওইদিনই তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নিজাম উদ্দিন জায়গীরদার জানান, বোরবার রাতে আব্দুল কাইয়ুম চৌধুরী শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে সোমবার বিকেলে তাকে ঢাকায় পাঠানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D