৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩
সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে বাস ও টমটমের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার দরবস্তে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়ক দরবস্ত পল্লীবিদ্যুৎ অফিসের সামনে সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী বাস ব্যাটারি চালিত একটা টমটমকে চাপা দিলে ঘটনাস্থলেই ৫জন নিহত হন। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই টমটম যাত্রী ছিলেন।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খাদে পড়া বাস উদ্ধারে জৈন্তাপুর ও বটেশ্বর ফায়ারসার্ভিস কর্মীরাসহ স্থানীয় জনতা কাজ করছেন।
পাশাপাশি জৈন্তাপুর থানা পুলিশও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। ৫ জন নিহতের খবর পেয়েছি। তবে এখনো নিশ্চিত হতে পারিনি।’’
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে একটি বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীতমুখী টমটমের সাথে সংঘর্ষ হয়। টমটমে ৭ যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D