২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুন ২, ২০২৩
কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জিলিব আল সুয়েখ এলাকার একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবাসী তিন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অন্তত দুজন। বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১ জুন) স্থানীয় সময় বিকেলে আবাসিক ভবনের (আরবি) তিন তলা বাড়িতে ভয়াবহ এই ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা পুরো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।
আগুনে মোট তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বাংলাদেশের দুইজন। এদের একজনের নাম ইমরান হোসেন। বয়স ৪১ বছর। পিতা আবুল হোসেন। আরেক জনের নাম এখনও জানা যায়নি।
খবর পেয়ে আরদিয়া এলাকা থেকে আগুন নির্বাপক দল ছুটে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, আবাসিক ভবনের ভেতরে আগুনে পুড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দু’জন আহত হয়েছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D