৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জুন ২, ২০২৩
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। শুক্রবার (২ জুন) সকালে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস লাগোয়া একটি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নির্বাচনী প্রতীক ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু, স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া।
এদের মধ্যে দলীয় ৪ প্রার্থীর মধ্যে প্রতীক হিসেবে আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান হাতপাখা প্রতীক এবং জাকের পার্টির মো. জহিরুল আলম দলীয় প্রতীক গোলাপফুল প্রতীক পেয়েছেন।
এছাড়া স্বতন্ত্র মোহাম্মদ আবদুল হানিফ কুটু পেয়েছেন ঘোড়া, মো. ছালাহ উদ্দিন রিমন পেয়েছেন ক্রিকেট ব্যাট এবং মো. শাহজাহান মিয়া পেলেন বাস গাড়ি প্রতীক।
প্রতীক ঘোষণার পরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইভিএমে ভোটগ্রহণ হবে। ৭ মেয়র প্রার্থীর পাশাপাশি ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ জন ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
রমজান আলী; ৩৫নং ওয়ার্ডে মনজুর আহমদ মনজু, সৈয়দ আহমদ আলী, জাহাঙ্গীর আলম; ৩৬নং ওয়ার্ডে রাজা মিয়া, বদরুর রহমান বাবর, এ এইচ এম জহিরুল হক, হিরন মাহমুদ নিপু, সৈয়দ জয়নাল আবেদীন আহমদ, তজমুল ইসলাম; ৩৭নং ওয়ার্ডে শেখ লোকমান মিয়া, দিলোয়ার হোসেন জয়, শায়খুল ইসলাম, নজরুল ইসলাম নজু, কবির আলম, রিয়াজ মিয়া, আব্দুর রাজ্জাক ডালীম, আলী হোসেন রফিকুল ইসলাম, বিপ্লব চক্রবর্তী, মোয়াজ বিন আজহার, পারভেজ আহমদ, বিজিত লাল দাস; ৩৮নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন, আক্তার হোসেন, কামরুল হাসান নুর, আল আমিন, বেলাল আহমদ, মো. জাকারিয়া, হেলাল উদ্দিন, উসমান হারুন পনির, আজিজুর রহমান সুমন; ৩৯নং ওয়ার্ডে রেজাউল রহমান মোস্তাক, শাহাব উদ্দীন লাল, ফজলুল করিম ফুল মিয়া, আব্দুর রহমান খোরাসানী, আমির উদ্দিন আহমদ, আলতাফ হোসেন সুমন, মাসুম আহমদ; ৪০নং ওয়ার্ডে রাজ কুমার পাল রাজু, লিটন আহমদ, হাজী আব্দুল শহীদ, এস এম জুলফিকার আলী, সামরান সাবের, আব্দুল হাছিব, কামাল আহমদ কাবুল, তারেক আহমদ; ৪১নং ওয়ার্ডে মোহাম্মদ রাজ্জিক, নাজির আহমদ স্বপন, মনজুর আহমদ, খসরুজ্জামান, রফিকুল ইসলাম রফু, জিয়াউর রহমান, দিবাকর দেবনাথ, ফখরুল আলম, আক্তার হোসেন এবং ৪২নং ওয়ার্ডে মাওলানা আব্দুল হাফিজ খান, আব্দুল কাদির ছাদেক, মনছুরুল আরিফিন শিকদার সুমন, রিহাদ আহমদ, সাইফুল আলম, নজরুল ইসলাম কামাল, আলতাফুর রহমান, আবুল কালাম মনছুর, মতিউর রহমান।
সংরক্ষিত ওয়ার্ডে (নারী কাউন্সিলর) প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সালমা সুলতানা ও আছিয়া বেগম; ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কুলসুমা বেগম পনি, রুনা বেগম, জোসনা আহমদ, তাহমিনা রহমান রোবা; ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রেবেকা বেগম, রোবি বেগম, নেহারুন বেগম, শ্যামলী সরকার, মুসলিমা নাজনিন হাসান, নাছরিন আহমদ নুপুর ও রুকসানা খানম; ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাসুদা সুলতানা, সাবেক কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, উম্মে সালমা, অ্যাডভোকেট জোহরা জেসমিন, তাহমিনা বেগম, রুবি বেগম, সালমা বেগম, সু-নয়া আক্তার সূচনা ও রুপিয়া খানম; ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহানা বেগম শানু, সাবেক কাউন্সিলর দীবা রানী দে, জয়শ্রী দাস জয়া; ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহানারা বেগম ও মোছা. কামরুন নাহার চৌধুরী; ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নাজনীন আক্তার কনা, মাহমুদা নাজিম রুবি, নার্গিস সুলতানা ও ডায়না বেগম সুমাইয়া; ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, সাবেক কাউন্সিলর সালেহা কবীর সেপী, শারমিন আক্তার রুবি ও হেনা বেগম; ৯ নং ওয়ার্ডে সাদিয়া শারমিন সুমি, নাজমা বেগম, শিউলি আক্তার, ছামিরুন নেছা ও আছমা বেগম; ১০নং ওয়ার্ডে হাছিনা বেগম, রুমা আক্তার, আয়েশা খাতুন কলি, হোছনে আরা বেগম, অর্পনা রানী ঘোষ, জুলেখা বেগম, মাহমুদা ইসলাম চৌধুরী ও তাহমিনা সুলতানা; ১১নং ওয়ার্ডে সাজেদা বেগম, খেলা রাণী নাথ, ফাতেমা বেগম সাথী, রাহেলা বেগম, রোপসানা আক্তার, রুকসানা বেগম, পারবিন বেগম, মাজরানা তাহরীন খালিক ও আমিনা বেগম; ১২নং ওয়ার্ডে ছালেহা বেগম, আছমা আক্তার পারভীন, হাজেরা বেগম, নাজমা আক্তার, ফাতেমা আক্তার পারুল, রুমি আহমদ, শিরিন আক্তার, সেলিনা আক্তার ও লিপি বেগম; ১৩নং ওয়ার্ডে ফাতেমা বেগম, নেখবুল বেগম, রেজিয়া বেগম, ডলি বেগম, লাভলী বেগম, খালেদা আক্তার শাপলা, শিউলী পারভীন, কুলসুমা বেগম তাহমিনা, শোভা আক্তার, রেসমা বেগম, জলি পুরকায়স্থ ও শেখ তাসলিমা আলী হেনা; ১৪নং ওয়ার্ডে নুরজাহান বেগম ও সুবিনা বেগম সুবনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D