সিলেটে ছিনতাকারীদের হাতে খুন হলেন সবজি ব্যবসায়ী

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, জুন ১, ২০২৩

সিলেটে ছিনতাকারীদের হাতে খুন হলেন সবজি ব্যবসায়ী

সিলেট নগরীর ধোপাদিঘিরপাড় ওসমানী শিশু পার্কের সামনে ছিনতাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গোবিন্দ দাস (৩৩) নামে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন।

নিহত গোবিন্দ দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার গৌরাদ্দ দাসের ছেলে। তিনি সিলেট নগরীর আখালিয়া নয়াবাজারের রাংকুর কলোনি ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ জুন) ভোর ৫টার দিকে গোবিন্দ দাস নিজ বাসা থেকে সোবহানীঘাট কাঁচাবাজার পাইকারি আড়ত থেকে ভ্যানগাড়ি দিয়ে প্রতিদিনের মতো সবজি কিনতে যাচ্ছিলেন। নগরীর ধোপাদিঘিরপাড় শিশুপার্কের সামনে যাওয়া মাত্র ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ছিনতাইকারীদের ছুুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার লাশ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট