৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩
সিলেটে ‘ছাত্রলীগ পরিচয়ে’ একটি সিএনজি ফিলিং স্টেশনে হামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছে সিলেট বিভাগীয় ট্যাংঙ্কলীর শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক পরিষদ।
বুধবার (৩১ মে) সিলেট জেলা প্রশাসক বরাবরে ৬টি দাবিতে স্মারকলিপি প্রদান করে ট্যাংঙ্কলীর শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক পরিষদ নেতৃবৃন্দ।
এদিন সকালে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত প্রায় তিনশতাধিক গাড়ি নিয়ে মিছিল করেন তারা।
সিলেট বিভাগীয় ট্যাংঙ্কলীর শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন বলেন, ফিলিং স্টেশনে হামলায় জেলা প্রশাসক বরাবরে আমরা ৬টি লিখিত দাবি পেশ করেছি। সেগুলো হলো- পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং ষ্টেশনের নিরাপত্তা নিশ্চিত করা, মালিক শ্রমিকদের নিরাপত্তা, সন্ত্রাসীদের শান্তি নিশ্চিত, শাহপরাণ থানার ওসিকে প্রত্যাহার, ফিলিং ষ্টেশন ও ট্যাংকলরীর থেকে চাঁদাবাজি বন্ধ। দাবি মানা না হলে পেট্রোল পাম্প, সিএনজি ষ্টেশন, ট্যাংকলরী এপি রোববার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করবে।
সিলেট বিভাগীয় ট্যাংঙ্কলীর মালিক শ্রমিক পরিষদের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমাদের দাবিগুলো না মানা হলে আগামী রোববার ৪ জুন সকাল ৬টা থেকে পেট্রোল পাম্প, সিএনজি ষ্টেশন, ট্যাংকলরী এপি কর্মবিরতী ঘোষনা করবো।
এরআগে গত ২৬ মে সকালে সিলেট-তামাবিল মহাসড়কের পীরেরবাজারে আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। তেল না দেয়ায় ছাত্রলীগ পরিচয়ধারীরা হামলা চালায় বলে অভিযোগ।
অভিযোগ উঠে, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের মালিকানাধীন আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে লাইন ভেঙে গ্যাস না দেওয়ায় কিছু দুর্বৃত্ত স্টেশনের নজেলম্যান রাজু ও বাদশার ওপর হামলা চালায়। হামলাকারীরা সংখ্যায় ৬-৭ জন ছিল। তারা নিজেদের ‘ছাত্রলীগের কর্মী’ পরিচয় দিয়ে জোর করে সিরিয়াল ভেঙে গ্যাস নিতে চায়। এসময় দায়িত্বরত কর্মচারীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। মারধরের দৃশ্য এবং হামলাকারীদের মুখ সিসিটিভি ফুটেজে রেকর্ড রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D