৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩
তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে আগামী ৩ ও ৪ জুন সিলেট বিভাগীয় সাহিত্য মেলা।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের ব্যবস্থাপনায়, বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করা হচ্ছে।
দুই দিনব্যাপী সিলেট বিভাগীয় সাহিত্য মেলা মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। সভাপতিত্ব করবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন।
সিলেট বিভাগীয় সাহিত্য মেলার কর্মসূচিতে রয়েছে প্রথম দিন সকাল সাড়ে ১০টায় উদ্বোধন, দুপুর আড়াইটায় ‘প্রবন্ধ পাঠ ও আলোচনা’ এবং দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০ টায় ‘কবিতা, ছড়া, নাটক, গল্প’ ইত্যাদি থেকে পাঠ, বিকেল ৪টায় ‘লেখালেখির গল্প’।
এছাড়া প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D