জিয়ার শাহাদাতবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির ২দিনের কর্মসূচী

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মে ২৭, ২০২৩

জিয়ার শাহাদাতবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির ২দিনের কর্মসূচী

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২দিনের কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি।

কর্মসূচীর মধ্যে ৩০মে মঙ্গলবার বেলা ৩টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৩১ মে মঙ্গলবার বাদ জোহর নগরীর বিভিন্ন এতিমখানায় দুপুরের রান্না করা খাবার বিতরণ করা হবে।

যথা সময়ে উপস্থিত থেকে দুইদিনের পৃথক কর্মসূচীকে সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি এবং মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠন, ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট