৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ২০, ২০২৩
দুর্ঘটনায় বন্ধ থাকার প্রায় ‘১৫ ঘণ্টা’ পর সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ট্রেন দুর্ঘটনার কারণে সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।
শনিবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল স্টেশন থেকে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ট্রেনের দুইটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি সিলেটের উদ্দেশ্য যাচ্ছিল। বনের ভিতর রেল লাইনে পড়ে থাকা গাছের সাথে সংঘর্ষে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ইঞ্জিনের পেছনে ছিল খাবারের কামরা ও আরেকটি কামরায় যাত্রী। পূর্বের স্টেশনে যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন।
এদিকে ট্রেন দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ।
রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহবায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন) বিভাগীয় প্রকৌশলী (২) ঢাকা, বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী।
কমিটির সদস্যরা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) শফিকুল ইসলামের নেতৃত্বে আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপরই ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধার কাজ শুরু করা হয়।
এরআগে বন্দরনগরী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস শনিবার (২০ মে) ভোর ৫ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঝড়ে উপরে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২ টি বগি লাইনচ্যুত হয়।
পরে সকাল সাড়ে ৯টার দিকে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ও পরে সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।
এদিকে কুলাউড়া রেলস্টেশনের মাস্টার রোমান আহমেদ বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হওয়ায় ৪টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ওই ৪টি ট্রেনের টিকিট ফেরত দিয়ে তাদের টাকা নিয়ে ফেরত নেওয়ার তথ্য যাত্রীদের ইতোমধ্যে জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D