মোঃ আবুল কাশেম গ্রেফতার : মুক্তি দাবি সিলেট জেলা বিএনপি’র

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩

মোঃ আবুল কাশেম গ্রেফতার : মুক্তি দাবি সিলেট জেলা বিএনপি’র

সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি,সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


রোববার (১৪ মে) সন্ধ্যায় নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাকে জালালাবাদ থানার একদল পুলিশ আটক করে।

এসএমপির মুখপাত্র ও অতিরিক্ত কমিশনার সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেন জানান, আটককৃত আবুল কাশেমের বিরুদ্ধে দুটি পরোয়ানা থাকায় পুলিশ তাকে আটক করেছে।


সদর উপজেলা বিএনপির

গ্রেফতারকৃত নেতাকর্মীদের

মুক্তি দাবী সিলেট জেলা বিএনপির


সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এর নিঃশর্ত মুক্তি দাবী করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, জনগনের ন্যায্য দাবী আদায়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন চলমান রয়েছে। এরই মধ্যে গত দু’দিন থেকে আমাদের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার ও হয়রানী করা হচ্ছে। আন্দোলনে ব্যাহত করতে বিভিন্ন অযুহাতে সম্পূর্ণ অন্যায় ভাবে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। যা খুবই উদ্বেগজনক। গ্রেফতার-নির্যাতন করে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বন্ধ করা যাবে না। আমরা অভিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।


এদিকে, গত দুই দিনে উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলিউর রহমান আলী, রাজু আহমদ ও আব্দুল মালেকেও গ্রেফতার করা হয়েছে। জেলা বিএনপির নেতৃবৃন্দ তাদেরও নিঃশর্ত মুক্তির দাবী জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট