সিলেটে ৪ শিশু নিয়ে মহিলা উধাও, একদিন পর উদ্ধার

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মে ৬, ২০২৩

সিলেটে ৪ শিশু নিয়ে মহিলা উধাও, একদিন পর উদ্ধার

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার খোজারখলা থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মহিলাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ মে) দুপুরে খোজারখলার ভাড়াটিয়া বাসা থেকে জাফলং বেড়াতে যাওয়ার কথা বলে ৪ শিশুকে নিয়ে উধাও হয় কুমিল্লার লাকসাম হাজিপুর এলাকার আব্দুল হাকিমের মেয়ে মায়মুনা (২৫)।

পরে শনিবার (৬ মে) সকাল ৭টায় নিখোঁজ হওয়া চার শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিশুরা হলো- দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার ফারুক মিয়া মেয়ে মাহমুদা (১০), পারুল (৩) ও আবুল কালামের মেয়ে সুমাইয়া (৬), সামী (৮)।

দক্ষিণ সুরমা থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার খোজারখলার ভাড়াটিয়া বাসা থেকে চার শিশু নিখোঁজ হয়। এ বিষয়ে শিশুর অভিবাবকরা থানা পুলিশকে অবহিত করেন। চার শিশুকে তাদের প্রতিবেশি মায়মনা নামে মহিলা জাফলং বেড়ানোর কথা বলে বাসা থেকে নিয়ে যায়। এ সময় মায়মুনা শিশুদের নিয়ে সিলেট রেল স্টেশন থেকে ট্রেনে করে কুমিল্লার লাকসাম যায়। পরে শিশুরা কান্নাকাটি করলে সে আবার ফিরতি ট্রেনে তাদের সিলেট নিয়ে আসে। শনিবার সকাল ৭টায় নিখোঁজ হওয়া চার শিশুকে নিয়ে মায়মুনা বাসায় চলে আসে। পরে শিশুদের পরিবারের লোকজন থানায় অবগত করেন। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানা পুলিশ মায়মুনা নামের মহিলাকে আটক করেন।

দক্ষিণ সুরমা থানায় ওসি (তদন্ত) মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মায়মুনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট