|
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩
সিলেটে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ২০২৩ সালের স্প্রিং সেমিস্টারে সপ্তাহ ব্যাপী ভর্তি মেলা আগামীকাল ৫ মার্চ রবিবার হতে শুরু হবে। প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ভর্তি মেলার কার্যক্রম পরিচালিত হবে।
নগরীর শাহী ঈদগাস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে ভর্তি মেলা উপলক্ষে ইউনিভার্সিটির তিনটি ফ্যাকাল্টির অধীনস্থ ইইই, সিএসই, ইংলিশ, বিবিএ, ফ্যাশন ডিজাইন, এমবিএ, ইএমবিএ, এমপিএইচ ও এম.এড প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে বিশেষ সুযোগ প্রদান করা হবে।
সিলেটের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্পট এডমিশনে ৫০% ছাড়সহ গ্রুপ এডমিশনে বিশেষ ছাড়ের সুবিধা প্রদান করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধা সন্তান ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত স্কলারশীপ প্রদান করার সুযোগ রয়েছে।
এবারের ভর্তি মেলায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে র্যাফেল-ড্র এর মাধ্যমে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিভিন্ন আইসিটি গ্যাজেটের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য যে, ২০২১ সালে প্রতিষ্ঠিত আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মানব সম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ ড. আহমদ আল কবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ইংল্যান্ডের লিডস ইউনিভার্সিটিতে প্রায় ২০ বছরের শিক্ষকতা সহ উচ্চশিক্ষা ও গবেষণায় ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষাবিদ প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ ভাইস-চ্যান্সেলর হিসেবে, সিলেট শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মমতাজ শামীম ট্রেজারার হিসেবে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশা রেজিস্ট্রার হিসেবে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি পরিচালনায় দায়িত্ব পালন করছেন।
ভর্তি মেলা চলাকালীন সময়ে দশতলা সুবিশাল ইউনিভার্সিটি ভবন, সমৃদ্ধ লাইব্রেরি, সুবিন্যস্ত কম্পিউটার ল্যাবরেটরি সহ অন্যান্য ল্যাবরেটরি, ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, ক্যাফেটেরিয়া ও সুবিশাল অডিটোরিয়াম পরিদর্শনের জন্য ইউনিভার্সিটির কর্তৃপক্ষ মেলায় আগত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D