তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের মাধ্যমে ৬০ হাজার টাকা অনুদান প্রদান

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৩

তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের মাধ্যমে ৬০ হাজার টাকা অনুদান প্রদান

সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী সাব্বির আহমদ এর পক্ষ থেকে ও প্রচেষ্টায় তাঁর বন্ধুদের মাধ্যমে এবং লন্ডন কভেন্টিন জালালাবাদ জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, ইমাম ও মুসল্লীগণের পক্ষ থেকে তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের নির্মাণ কাজের জন্য ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

গত ৩ মার্চ শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে অনুদান প্রদান উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রবাসী সাব্বির আহমদের পক্ষে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক ৬০ হাজার টাকা তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির ও সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিমের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বির হাজি মনির আলী, তবারক আলী, রাসাইদ মিয়া, জয়াইদ আলী, শুক্কুর আলী, শফর মিয়া, মসব আলী, অস্তর আলী, মজাইদ আলী, মসজিদ পরিচালনা কমিটির সদস্য যথাক্রমে কামরুল ইসলাম মেম্বার, মুহিন আহমদ এলো, সেবুল আহমদ। সমাজকর্মী আব্দুর রহমান, কুদরত আহমদ, আমির আলী, হাফিজ ফরহাদ আহমদ, সুহেদ আহমদ, ফখরুল ইসলাম, রায়েল আহমদ প্রমুখ।
এছাড়াও অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী সাব্বির আহমদ ও তাঁর সহধর্মিনী যুক্তরাজ্য প্রবাসী মিসেস সুফিয়া আহমেদ এবং অনুদানকারী প্রবাসীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমাদ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা বাংলাদেশের শিক্ষা, উন্নয়ন, মসজিদ মাদরাসা, এতিমখানা, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। তারই ধারাবাহিকতায় তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদে যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবী সাব্বির আহমদ ও তাঁর সহপাঠীরা অনুদান প্রদান করছেন তা প্রশংসনীয় ও মহতি উদ্যোগ। বক্তারা ইসলাম প্রিয় ধর্মপ্রাণ প্রবাসী ব্যাক্তিদের মত অন্যান্য প্রবাসীদের এমন মহৎ কাজে এগিয়ে আসার আহবান জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট