৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন কানিশাইল শাখার উদ্যোগে সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠান গতকাল ১ মার্চ বুধবার রাতে সংগঠনের অস্থায়ী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সংগঠনের কানিশাইল শাখার সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাজা মিয়ার পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনাই। বিশেষ অতিথির বক্তব্য রাখনে মহানগর শাখার প্রচার সম্পাদক আব্দুস সোবহান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মিজানুর রহমান, এরশাদ আলী, নুরুল হক, রফিকুল ইসলাম, মুসলিম মিয়া, রিয়াজ মিয়া, সুজন চন্দ্র দাশ, হাছান আলী, জামাল মিয়া, শোয়েব আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সদস্যদের মধ্যে সদস্য কার্ড বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ব্যাটারি চালিত রিক্সার রেকার ফি ছিল অতীতে ৫ শত টাকা। কিন্তু বর্তমানে ৩ হাজার ২০০ শত টাকা আদায় করা হচ্ছে। যা সম্পূর্ণ অমানবিক। অতিরিক্ত ফি আদায় করায় শ্রমিকরা আর্থিক নির্যাতনের শিকার হচ্ছেন। অনতিবিলম্বে রেকার ফি ৫ শত টাকা ধর্য্য করা অতিব জরুরী। তিনি বলেন, নগরীর যাত্রীদের কম খরচে সেবার মাধ্যমে ব্যাটারী চালিত রিক্সা যাত্রী বহন করছে। বিশেষ করে স্কুলের শিক্ষার্থী, অফিস-আদালত সহ স্বল্প আয়ের মানুষ কম খরচে দ্রুত গন্তব্যে পৌছতে ব্যাটারী চালিত রিক্সায় যাতায়াত করে থাকেন। একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ করতে ষড়যন্ত্র লিপ্ত। সেদিকে সচেতন মহলের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D