২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। নিহতদের মধ্যে চারজনের বাড়ি ফেনী জেলায়।
স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি মারা যান।
তাদের সঙ্গে থাকা আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
জানা গেছে, নিহতদের মধ্যে চারজনের গ্রামের বাড়ি ফেনী জেলায়। তাদের মধ্যে আবুল হোসেন নামের একজন ১৬ বছর পর দেশে ফিরছিলেন।
এ বিষয়ে সাংবাদিক হোসাইন তারেক বলেন, নিহতদের মধ্যে আমার ছোট বোনের শ্বশুর বাড়ির আত্মীয়ও আছে। নিহত ও আহত প্রত্যেকে প্রায় ১৪ বছর পর বাড়িতে ফেরার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলেন। পথে লরি চাপায় তাদের মৃত্যু হয়।
এ ছাড়া নিহত আবুল হোসেনের স্বজন নাজমুল বলেন, তিনি (আবুল হোসেন) ১৬ থেকে ১৭ বছর আগে দক্ষিণ আফ্রিকা গেছেন। এরপর সেখানেই বিয়ে করেন। সন্তানকে নিয়ে দেশে ফিরতে গিয়ে দুর্ঘটনায় তিনি মারা গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দুর্ঘটনার এ তথ্য জানিয়েছেন। তিনি খোঁজখবর রাখছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D