জৈন্তাপুরের রাংপানি নদীতে অভিযানে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩

জৈন্তাপুরের রাংপানি নদীতে অভিযানে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট

অবৈধ বালু পাথর উত্তোলনে রাংপানি নদীতে ভাঙ্গন” শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশের পর ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩টায় রাংপানি নদীতে অভিযানে নামে জৈন্তাপুর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রীপামনি দেবী।

তিনি সরেজমিনে পরিদর্শন করেন এবং রাংপানি নদীতে কোন প্রকার বালু পাথর আহরণ করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা জারী করেন ৷ এসময় তিনি বলেন নদীর তীরবর্তী যে সকল বালু পাথর স্তুুপ করে রাখা হয়েছে তা ৭দিনের মধ্যে সরিয়ে নিয়ে মাঠ খালি করতে হবে মর্মে প্রাথমিক নির্দেশনা জারী করেন ৷ অন্যথায় সাত দিন পর সকল বালু পাথর জব্দ করে নিলাম দেওয়া হবে।

অপরদিকে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা বিজিবি তার পাশাপাশি পুলিশকে আজ (মঙ্গলবার) হতে রাংপানি নদীতে কোন প্রকার নৌকা চলাচল করতে না পারে সে জন্য কঠোর নির্দেশনা জারী করেন ৷ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন এবং নৌকা জব্দের নির্দেশ দেন।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে অভিযানে অংশ নেন শ্রীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়কে সুবেদার মকবুল হোসেন, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল হাফিজ।

এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউপি’র চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের চার নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুনিল চন্দ্র দেবনাথ, ইউপি সদস্য নজির আহমদ, আব্দুস সালাম, আব্দুল হালিম প্রমুখ ৷


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট