২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩
আগামীকাল রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পদযাত্রা কর্মসূচি আগামী ১২ ফেব্রুয়ারি রোববার দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠ হতে শুরু হয়ে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাস স্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাত রাস্তা মোড় গিয়ে শেষ হবে।
পদযাত্রায় নেতৃত্ব দিবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।
মির্জা ফখরুল আজ এক বিবৃতিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনসাধারণের প্রতি ১০ দফা দাবি আদায়ের লক্ষে আগামীকাল ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D