৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ অগণতান্ত্রিক ও গনবিরোধী কার্যকলাপ, ভয়াবহ দুর্নীতি ও লুটপাট, প্রশাসন সহ সর্বক্ষেত্রে দলীয়করণ, ভোটাধিকার, মানবাধিকার ও বাকস্বাধীনতা হরণ এবং দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের ফলে গোটা দেশ আজ বিপর্যস্ত। চাল, ডাল, তেল, আটা, ময়দা, লবন, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ আকাশচুম্বী। বিদ্যুৎ, গ্যাস ও এলপিজি গ্যাসের দাম বার বার বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষ আজ ঠিক মত তিনবেলা খেতে পারছেনা, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। ডলারের অভাবে পণ্য আমদানী করা যাচ্ছে না। এমতাবস্থায় দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি ১০ দফা দাবী নিয়ে আন্দোলন করছে। এই দাবী বিএনপির একার নয়, এই দাবী দেশের সাধারণ মানুষের। তাই এই ফ্যাসিস্ট সরকারকে অভিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধিনে সংসদ নির্বাচন দিতে হবে। ১০ দফা দাবী বাস্তবায়ন না করে বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না।
শনিবার দিনভর বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবীতে জেলার বিভিন্ন ইউনিয় পদযাত্রা কর্মসূচিতে যোগদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের মানুষ আজ জেগে উঠেছে। ১০ দফামদাবী মেনে নিয়ে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও দেশের মালিকানা জনগনকে ফিরিয়ে না দিলে চুড়ান্ত আন্দোলনের ডাক দেয়া হবে। তখন আর পালাবার রাস্তাও খোঁজে পাবেনা।
সকালে দিনের কর্মসূচির শুরুতেই দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রার শুরুতেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কামরুল হাসান শাহীন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক, এডভোকেট আবু তাহের, এডভোকেট আল আছলাম মুমিন, লোকমান আহমদ, কামরুজ্জামান দিপু, এড. মোস্তাক আহমেদ, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, সুহেল ইবনে রাজা, জাকারিয়া খান, স্বপন খান, নাজিম উদ্দিন পান্না, রায়হান এইচ খাঁন,বাবর আহমদ রনি, নুরুল আমিন, পাবেল রহমান, শাহীন আলম জয়, জালাল খান ,রায়হানুল হক, আলী আব্বাস , জাসিম আহমেদ, সাহেদ আহমেদ ,জুয়েল আহমেদ, বিএনপি সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু প্রমূখ।
উল্লেখ্য, অনুরুপভাবে সিলেট জেলার ১৩ উপজেলার ১০৮ টি ইউনিয়নে ১০ দফা দাবী বাস্তবায়নের দাবীতে দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি পালিত হয়। প্রতিটি কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D