৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব আয়ের অন্যতম খাত হোল্ডিং ট্যাক্স। অথচ নগর এলাকায় বিপুল অংকের হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে। তাই বকেয়া আদায়ে অভিযানে নামছে নগর কর্তৃপক্ষ।
যারা সময়ের মধ্যে ট্যাক্স পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে মালামাল ক্রোক এবং জরিমানা আদায় করা হবে বিশেষ অভিযানে।
সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশন এলাকার বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের যেসব করদাতা বকেয়া ও হাল সালের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেননি, তারা জরুরি ভিত্তিতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করবেন। যারা নোটিশ পাওয়ার পরও হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেননি, তাদের বিরুদ্ধে সিসিক বিশেষ অভিযান পরিচালনা করে মালপত্র ক্রোক ও জরিমানা আদায় করবে।
সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো. মতিউর রহমান খান বলেন, নগরীতে হোন্ডিং ট্যাক্স আদায়ে আমরা তৎপর রয়েছি। বিভিন্ন সময় গ্রাহকদের নোটিশ দেয়া হচ্ছে। প্রয়োজন হলে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে যারা বার বার নোটিশ দেওয়ার পরও হোন্ডিং ট্যাক্স পরিশোধ করছেন না, তাদেরকে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাসা বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের হোন্ডিং ট্যাক্স পরিশোধের জন্য এক বিজ্ঞতি দেয়া হয়েছে। যারা এই সময়ের মধ্যে হোল্ডি ট্যাক্স পরিশোধ করবেন না, তাদের বিরুদ্ধে অভিযানকালে সিটি কর্পোরেশন কর্তৃক মালামাল ক্রোক এবং জরিমানা করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D