সিলেট নগরীর ২০নং ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩

সিলেট নগরীর ২০নং ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ২০২৩ সাল হবে শেখ হাসিনা সরকারের পতনের বছর, লক্ষ লক্ষ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পালানোর পথ খোঁজে পাবে না। আওয়ামীলীগ সরকারের পতনঘন্টা বেজে উঠেছে। পতনের ভয়ে সরকার হিস্র আচরন করছে।দূর্নীতি, লুঠপাট, গুম, খুন, হামলা, মামলা দিয়ে বিএনপিসহ সাধারণ মানুষের উপর নির্যাতন চালানো হচ্ছে। আর অন্যদিকে দেশের মানুষকে দারিদ্র্যসীমার নিচে রেখে ইউরোপ, আমেরিকা, কানাডাতে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে। আপনারা ঐক্যবদ্ধভাবে রাজপথে অংশ নিন, লুটেরাদের হাত থেকে গণতন্ত্র ও দেশকে উদ্ধার করতে হবে, আমাদের আন্দোলন সফল হবে ইনশাল্লাহ।

তিনি মহানগর বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারি) রাত আটটায় ২০নং ওয়ার্ডের বালুচর পয়েন্ট সংলগ্ন মাটে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলীম দিপক’র সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মতিউল বারী চৌধুরী খুর্শেদ এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হোসেন জীবন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মহানগর বিএনপি’র আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, আহবায়ক কমিটির সদস্য এড. আতিকুর রহমান সাবু, সিলেট জেলা জাসাসের সাবেক সভাপতি জসীম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট শাখার সদস্য সচিব নাকি মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।

কাউন্সিলে সভাপতি পদে মোহাম্মদ লুৎফুর রহমান মোহন, সাধারণ সম্পাদক পদে সৈয়দ লোকমানুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আকবর হোসেন কয়সর নির্বাচিত হন।

এ সময় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এড.আতিকুর রহমান সাবু, নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জসীম উদ্দিন ও সাবের আলী খান। কাউন্সিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনাস মাহমুদ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট