দাস পাড়া খিদিরপুরে বাসার ভেতর অর্ধগলিত লাশ

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩

দাস পাড়া খিদিরপুরে বাসার ভেতর অর্ধগলিত লাশ

সিলেট মহানগরীরর শাহপরান থানা এলাকার দাস পাড়া খিদিরপুর এলাকার আয়েশা মসজিদের পাশে এক বাসা থেকে ফয়সল আহমেদ নামের ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে এই লাশ উদ্ধর করে শাহপরান থানা পুলিশ।

তিনি শাহপরান থানার দত্ত্বগ্রাম খিদিপুরের মৃত রুস্তম আলী খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

শাহপরান থানা সূত্রে জানা যায়, লাশের পাশে থাকা প্রত্যায়নপত্র থেকে ধারণা করা হচ্ছে নিহতের নাম ফয়সল আহমেদ। তিনি শাহপরান থানার দত্ত্বগ্রাম খিদিপুরের মৃত রুস্তম আলী খানের ছেলে। স্থানীয়রা জানায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আজ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিনি তিন-চারদিন আগে মার যান।

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট