৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩
আন্তর্জাতিক কৃষি ও বিজ্ঞান শিক্ষার অন্যতম সেরা বিদ্যাপিঠ কোবে বিশ্ববিদ্যালয়ের সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, ৭ ফেব্রুয়ারি বেলা ১২ টায় ভাইস-চ্যান্সেলরের সম্মেলন কক্ষে এই “এগ্রিমেন্ট অব একাডেমিক কো-অপারেশন” স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
মূলত সিকৃবির পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদ এবং কোবে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব এগ্রিকালচারাল সায়েন্স ও ফ্যাকাল্টি অব এগ্রিকালচারের সাথে এই চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা স্টাফ এবং শিক্ষার্থী বিনিময়ের সুযোগ তৈরি হলো। এছাড়া দুই প্রতিষ্ঠান এখন থেকে যৌথ গবেষণা, একাডেমিত লেকচার ও সিম্ফোজিয়াম এবং গবেষণার তথ্য আদান প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা।
এছাড়া জাপান থেকে অনলাইনে যুক্ত হয়েছেন কোবে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লিও ফুজিমোতো এবং নীগাতা ইউনিভার্সিটির প্রফেসর কেইচী ওকাজাকী।
বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত¡ ও হাওর কৃষি বিভাগের প্রফেসর ড. মোজাম্মেল হক এবং জাপানের প্রফেসর লিও ফুজিমোতোর উদ্যোগে ও তত্ত¡াবধানে এই চুক্তি সম্পাদিত হলো।
এদিকে নরওয়ের ওসলো ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেকটি চুক্তি সম্পাদিত হলো। চুক্তিটির সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বহিরঙ্গনের পরিচালক ড. তিলক চন্দ্র নাথ।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে উভয় চুক্তিতেই স্বাক্ষর করেছেন রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম এবং পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম।
এই চুক্তির মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিএসসি ও মাস্টার্স লেভেলে বৃত্তি সুবিধা লাভ করবে।
কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আসাদ উদ দৌলাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D