৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩
সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় বিদ্যুৎ অফিস কোয়ার্টারের ১নং বাসার তৃতীয় তলায় যুবেল আহমদ ও রুবেল আহমদ এর বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চোরেরা বাসার তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে ৬ ভরি স্বর্ণ, ১০ ভরি রুপা এবং ২ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে যায়। চুরির খবর পেয়ে পুলিশ এসে বাসা পরিদর্শন করেছে।
বাসার বাসিন্দা যুবেল আহমদ ও রুবেল আহমেদ জানিয়েছেন সন্ধ্যায় ঘরে তালা মেরে জরুরী কাজে তারা বাইরে বের হয়ে যান। রাত ৭ টায় পাশের প্রতিবেশী কল করে জানান তাদের বাসার দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো।
খবর পেয়ে তারা বাসায় এসে দেখেন দুটি ঘরের আলমিরা ভেঙ্গে চোরেরা ঘরে থাকা ৬ ভরি স্বর্ণ, ১০ ভরি রুপা ও রুবেল আহমেদ এর চিকিৎসার জন্য রাখা নগদ দুই লক্ষ ৮৫ হাজার টাকা নিয়ে গেছে।
এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান যুবেল আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D