২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭
দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি মরহুম হাজী মোঃ মাহমুদ আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২ জানুয়ারী সোমবার রাতে তেলিরাইস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগ নেতা ইসমাইল আলী বাচ্চুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু মেম্বারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, সদস্য সাবেক চেয়ারম্যান হাজী ময়নুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, যুগ্ম সম্পাদক হাজী রাজ্জাক হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আনোয়ার আলী, আবুল হোসেন, খলিল মিয়া, ফারুক আহমদ মেম্বার, হাজী আব্দুল মালিক, মাসুক মিয়া, আজাদ মিয়া, মঞ্জুর হোসেন মঞ্জু, গুলজার আহমদ, সোনা মিয়া, সাহেদ আহমদ, শওকত আলী, হাজী মফিজ মিয়া, লিয়াকত আলী, আব্দুস সবুর সুজাম, যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে মোসাদ্দেক হোসেন মোসা, নুরুল ইসলাম দারা, জাবেদ আহমদ জুনেদ, জাকির আহমদ, আল সাদিক, রুমান আহমদ, হুমায়ুন আহমদ, তাজ উদ্দিন, মরহুমের ছেলে মিনহাজ মাহমুদ প্রমুখ।
মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন তেলিরাই জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গিয়াস উদ্দিন আল মনসুরী।
সভায় বক্তারা বলেন, মরহুম হাজী মোঃ মাহমুদ আলী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির এক সহাসী সৈনিক। সংগঠনের মাধ্যমে তিনি সমাজের দরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করেছে আজীবন। তাকে হারিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। বক্তারা মরহুমের আত্মার শান্তি কামান করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D