৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। ধারাবাহিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্যোগে শনিবার বিকেলে নগরীর দক্ষিণ সুরমা থানার ৩০নং ওয়ার্ডের শিববাড়ী চান্দাই মাঝপাড়া এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলেমে দ্বীন মাওলানা মুশাহিদ আহমদের সভাপতিত্বে ও সমাজসেবী এডভোকেট মাকসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের এসিস্ট্যান্ট সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কাজী জাফর আহমদ, মাওলানা আব্দুর রহিম, এনামুল হক, আকবর আলী ও আইয়ুব হোসেন প্রমূখ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, সিলেটে দিন দিন শীতের মাত্রা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সুবিধাবঞ্চিত মানুষ। বিবেকের তাড়নায় অসহায় শীতার্ত মানুষের সাহায্যে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত মানুষের শীত নিবারণ হবে। এতে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D