২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিক নির্দেশনায় দেশের সাধারণ মানুষের কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বিগত করোনা, বন্যাসহ যে কোন দূর্যোগে বিএনপি সাধারণ মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে নগরীর হযরত শাহজালাল (র:) দরগাহ এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদ মামুনের ব্যবস্থাপনায় ও কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি আহমদ সুলেমান এর উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শরীফুল হক, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা বিএনপি নেতা জালাল খান প্রমুখ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D