২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩
সুনামগঞ্জের তাহিরপুরে বসতঘর নির্মাণ নিয়ে বিরোধে ভাইয়ে-ভাইয়ে মারামারিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম নুরুল আমিন। তিনি শ্রীপুর গ্রামের তাহের আলীর ছেলে।
এলাকাবাসী জানান, তাহের আলী দুই স্ত্রীর ৬ ছেলে রেখে ১৫ বছর আগে মারা যান। এরপর থেকে তার ছেলেরা প্রায়ই জায়গাজমি নিয়ে ঝগড়াবিবাদ করে আসছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দ্বিতীয় পক্ষের সন্তান শাহ জামাল বসতঘর নির্মাণের প্রস্তুতি নিলে ভাইদের সঙ্গে ঝামেলা হয়। এক পর্যায়ে মারধরে ঘটনাস্থলে নুরুল আমিন মারা যান।
এ সময় জামাল ও তার ভাতিজা বাপ্পি আহত হন। পরে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্রীপুর গ্রামের ইউপি সদস্য গোলাম সারোয়ার ডালিম বলেন, আহত জামাল হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছেন, বাপ্পি হাসপাতালে ভর্তি।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D