২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকার বাড়ি থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় পলাতক সাদিকুর রহমান আফজালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (৯ জানুয়ারি) রাতে তাকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে আফজলের বাবা—ভাইকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
গত রোববার সকাল থেকে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকার সাদিকুর রহমান আফজাল এর বাড়িতে বোমা তৈরির সরঞ্জাম আছে এমন সন্দেহে বাড়িটি ঘিরে রেখে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিন বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক জাতীয় পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা করা হয়।
এ ঘটনায় সিলেট থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক (আটঘর) গ্রামের মৃত আব্দুস সমির ছেলে মো. আখলাকুর রহমান (৬৫), মো. আখলাকুর রহমানের ছেলে মো. আমজাদুর রহমান (২০)।
এদিকে ঘটনার পর থেকে আসামি আফজাল পলাতক ছিলেন। সোমবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, মূল আসামি আফজাল গ্রেপ্তার হয়েছে। পরে তার ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D