২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩
সিলেটের কোম্পানীগঞ্জে হেলাল আহমদ (৩৫) নামের একজনের এক হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে তার চাচাতো ভাইয়েরা। সোমবার (২ জানুয়ারী) বিকেলে উপজেলার কাঁঠালবাড়ী বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পূর্ব কাঁঠালবাড়ী গ্রামের দুই ভাই জসিম উদ্দিন ও আব্দুল হাসেম মিয়ার ছেলেদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত হন হেলাল আহমদ (৩৫), ইসলাম উদ্দিন (২৫), সাগর মিয়া (২৪), আহম্মদ আলী (৩৫) ও আরিফুল ইসলাম (২৬)। সংঘর্ষে দায়ের কোপে আরিফুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং হেলাল আহমদের এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য হেলাল আহমদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় আব্দুল হাসেমের ছেলে খুর্শেদ মিয়া (৫৫) ও তারা মিয়া(৪০)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে ব্যবহৃত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুইজনকে চিকিৎসাধীন অবস্থায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D