২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মংগলু ও পাশ্ববর্তী বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে বাংলাদেশী গরু পারাপারকারীদের একটি দল সীমান্তের মেইন পিলার ৮৮৭ এলাকায় গেলে ভারতের ১৫৭ ব্যাটালিয়নের বড় মধুসুদন বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান মংগলু ও সাদিক হোসেন। পরে সাথের লোকজন তাদের লাশ উদ্বার করে বাড়িতে নিয়ে আসে। দু’জনেরই বুকে গুলি লেগেছে।
উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) দোলাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে সীমান্তের কাঁটাতার-সংলগ্ন তাদের লাশ পড়ে থাকে। পরে নিহতদের সাথের লোকজন তাদের লাশ উদ্বার করে বাড়িতে নিয়ে আসে।
দোলাপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল জলিল দু’জন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D