২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২
সিলেট নগরীর দরগাহ মহল্লায় আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৮ ডিসেম্বর বুধবার দুপুরে মাদরাসায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, সময় টিভি’র বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামিয়া কাসিমুল উলূম দরগাহ মদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবদুর নূর শায়খে সদরঘাটি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসাইন, প্রবাসী কমিউনিটি নেতা হাফিজ ইয়াহইয়া মেহেদী, পায়রা সমাজ কল্যাণ সংঘের কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ক্বারী মাওলানা ইমতিয়াজ উদ্দিন ফুয়াদের সভাপতিত্বে ও মাওলানা ফুজায়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা সেক্রেটারি মাওলানা মঈন উদ্দিন ফয়েজ, হাফিজ ফয়সাল আহমেদ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে হাফিজ মাওলানা হাতে মাহমুদ, জামাল আবু নাসের, সুয়েব আহমদ প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত এর মাধ্যমে সূচিত অনুষ্ঠানে ফলাফল প্রকাশ শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট ও এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ও আধুনিক শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানটি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতার কারণে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে। যুগোপযোগী শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে আদর্শ নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার কার্যক্রম প্রশংসনীয়। বক্তারা শিক্ষা প্রতিষ্ঠাকে আরো এগিয়ে নিতে অভিভাবকদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D